বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা / খুবির সাবেক দুই শিক্ষার্থী ও দোকান মালিক গ্রেপ্তার, রিফাতের স্বীকারোক্তি
খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক দুই শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আপডেটঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪২