রাজশাহী / স্টেশন ভাঙচুর, মামলা হয়নি, তবু হুংকার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী রেলস্টেশনে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের উপস্থিতিতে রোববার রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত স্টেশনে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় মামলা হয়নি। বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আপডেটঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৪৭