মস্কোয় শপিং মলের গরম পানির পাইপে বিস্ফোরণ, নিহত ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১৬:৫৯ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ১৬:৫৯
রাশিয়ার মস্কোর পশ্চিমাঞ্চলের একটি শপিং মলের গরম পানির পাইপলাইন বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার হতাহতের খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় মেয়র সের্গেই সোবিয়ানিন। খবর এনডিটিভির
তিনি বলেন, আহতদের কয়েকজনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি পরিষেবা।
সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান মেয়র সোবিয়ানিন।
তবে এটি কোনও হামলা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
- বিষয় :
- রাশিয়া
- মস্কো
- গরম পানির পাইপে বিস্ফোরণ
- নিহত