ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনের দুই শহরে ‘মানবিক করিডোর’ খোলার ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের দুই শহরে ‘মানবিক করিডোর’ খোলার ঘোষণা রাশিয়ার
×

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০০:৫৭ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০১:৩২

ইউক্রেনের দুই শহরে ‘মানবিক করিডোর’ খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। খবর বিবিসির।

এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখার বাসিন্দাদের জন্য মানবিক করিডোর শনিবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০টায় খুলবে।

রুশ সংবাদমাধ্যম জানায়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, দুই শহরের বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে বের হয়ে যেতে পারেন সে জন্য ‘নীরবতার শাসন’ প্রতিষ্ঠার বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে একমত হওয়া গেছে।

যদিও ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মারিওপোলের মেয়র ভ্যাদিম অবরোধের মধ্যে মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছিলেন। 

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন। এর পর তিন দিক থেকে রাশিয়া কিয়েভের ওপর ঝাঁপিয়ে পড়ে।

আরও পড়ুন

×