ব্যস্ত জীবনে ১০ মিনিটেও করা যায় এমন কিছু কার্যকরী কাজ
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০২
জীবনে এমন অনেক সময় আসে যখন দিনের কাজগুলোর চাপে মনে হয় হাতে একদমই সময় নেই। কিন্তু নিজেকে একবার প্রশ্ন করে দেখুন—দিন তো সবার জন্যই সমান, তাহলে কিছু মানুষ কীভাবে দিনের সব কাজ গুছিয়ে ফেলে, আর আপনি কেন হিমশিম খান? আপনিও যদি দিনের সব কাজ সফলভাবে শেষ করতে চান, তবে মাত্র দশ মিনিটের মধ্যে কী কী করা সম্ভব, সেদিকে নজর দিতে পারেন। অনেকেই অবসর সময়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে, রিলস দেখে পর করেন। অথচ এই সময়টায়ে অনেক কিছু করা যায়। যেমন-
একটি তালিকা তৈরি করুন
হাতে দশ মিনিট সময় দিনের বাকি কাজগুলোর তালিকা, অফিস শেষে বাজার থেকে যেসব জিনিস কিনতে হবে তার তালিকা, কিংবা এমন সব বিষয়ের তালিকা করুন যার জন্য আপনি কৃতজ্ঞ বোধ করেন।
পরিবারের সাথে কথা বলুন
পরিবারের সাথে যোগাযোগ করা মানেই কেবল ফেসবুকে মেসেজ পাঠানো নয়। অনলাইনে শুধু বার্তা পাঠানোর চেয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করাটা অনেক বেশি আন্তরিক ও গ্রহণযোগ্য। আর এই দশ মিনিটে আপনারা একে অপরের খোঁজখবরও নিতে পারবেন।
নিজের কাজের জায়গাটি গুছিয়ে নিন
১০ মিনিট বা তার কম সময়ে আপনার কাজের জায়গা বা ডেস্কটি অগোছালো ভাব থেকে মুক্ত করতে পারেন। অনেক সময় কাজের প্রয়োজনে আমরা ডেস্কের ওপর এত কিছু জমিয়ে ফেলি যে খেয়ালই করি না পরিবেশটা কতটা বিশৃঙ্খল হয়ে পড়েছে। তাই, হাতে থাকা দশ মিনিট সময় কাজে লাগিয়ে জায়গাটি গুছিয়ে ফেলুন। অবাক হয়ে দেখবেন, এতে আপনার মন ভালো হয়ে যাচ্ছে এবং কাজের জায়গাটিও অনেক পরিচ্ছন্ন ও গোছানো মনে হচ্ছে।
মাত্র দশ মিনিটে আর কী দারুণ কাজ করা যেতে পারে? একটি বই হাতে নিয়ে পড়তে শুরু করুন। সারাদিনের কাজের ব্যস্ততার মাঝেও মাত্র ১০ মিনিটের জন্য কোনো ভালো বইয়ে মন দেওয়া আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। এর ফলে আপনার মধ্যে বই পড়ার অভ্যাসও গড়ে উঠতে পারে, যা নিঃসন্দেহে একটি ভালো বিষয়।
হাঁটতে যান
অফিসে থাকার সময় যদি হাতে ১০ মিনিট সময় থাকে, তবে তা হাঁটাহাঁটিতে কাজে লাগান। এটি কেবল আপনার মনকে সতেজই করবে না, বরং আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও সহায়তা করবে। সূত্র: হেলদিবিল্ডার্জড
- বিষয় :
- হাঁটা