ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়াকে ‘সুচিকিৎসার সুযোগ না দিয়ে’ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে: গণফোরাম

খালেদা জিয়াকে ‘সুচিকিৎসার সুযোগ না দিয়ে’ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে: গণফোরাম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২২ | ০৪:৩০ | আপডেট: ১৪ জুন ২০২২ | ০৪:৩০

‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’ 

আজ মঙ্গলবার গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এই মন্তব্য করেছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া নানা শারীরিক সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুইদিন আগে রাত তিনটায় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সকল সুব্যবস্থা করার অনুরোধ করছি।’

বিবৃতিতে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

আরও পড়ুন

×