ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কানাডার কূটনীতিকের সঙ্গে বিএনপির বৈঠক

কানাডার কূটনীতিকের সঙ্গে বিএনপির বৈঠক
×

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়-ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ | ০০:৫০

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর এবার কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির পক্ষ থেকে আরও অংশ নেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলেও রাজি হননি ব্রেডলি কোর্টস। তবে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বৈদেশিক সম্পর্কিত কমিটির সদস্য শামা ওবায়েদ বলেন, এক মাস আগে কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টস নিযুক্ত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) তিনি এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে।

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির এই কূটনৈতিক তৎপরতা কিনা জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বুধবার আমরা ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। আর আমাদের কূটনৈতিক কার্যক্রম সবসময় চলমান আছে। সেটা সব রাজনৈতিক দলই করে থাকে।

আরও পড়ুন

×