ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে
×

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯ | ১৪:৫১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার সকালে ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় বলে জানান তার একান্ত সহকারী মোকছেদুর রহমান আবির। তিনি বলেন, রফিকুল ইসলাম মিয়া নিউরো বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক শফিকুল আলমের তত্ত্বাবধানে রয়েছেন। তার আশু সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ থাকায় দলীয় কার্যক্রমে তেমন একটা সক্রিয় থাকতে পারছেন না। তবে তার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সাহিদা রফিক বিভিন্ন কর্মসূচিতে সরব ভূমিকা রাখছেন।

আরও পড়ুন

×