জিয়ার হাত রক্তে রঞ্জিত: আইনমন্ত্রী
×
অ্যাডভোকেট আনিসুল হক- ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯ | ১৪:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ নেতাদের নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।আগের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছিলেন,আওয়ামী লীগের হাত রক্তে রঞ্জিত। সাংবাদিকরা এ প্রসঙ্গে প্রশ্ন করলে বিএনপি নেতার উদ্দেশে আইনমন্ত্রী আরও বলেন, উনি ওনার হাতটা একটু দেখে নিক, ওনার হাতে কতো রক্ত লেগে আছে। তারপর অন্যের দোষ দিয়েন।আনিসুল হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিলেন জিয়াউর রহমানরা। বিএনপি প্রতিষ্ঠা করার পর ক্যু`র নাটক করে সেনাবাহিনী ও বিমানবাহিনীর পাঁচ-ছয় হাজার সদস্যকে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। মুজাহিদ-নিজামীকে নিয়ে মন্ত্রীসভা করেছিলেন খালেদা জিয়া। ১৯৭১ সালে নিজামী-মুজাহিদ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আগুন সন্ত্রাস করে মানুষকে হত্যা করেছিলেন খালেদা জিয়া। ২১ আগস্ট গ্রেনেড দিয়ে মানুষ হত্যা মামলার আসামি তারেক জিয়া বলেও মন্তব্য করেন তিনি।পরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। এতে ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিছুল হক ভূইয়া, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, রুহুল আমিন বকুল, কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা।কসবায় যাওয়ার আগে আখাউড়া রেল স্টেশন চত্ত্বর এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রণোদনা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা কৃষি অফিসার শাহানা আক্তার প্রমুখ। এ সময় ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন।