ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এরশাদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার, নানা কর্মসূচি জাপার

এরশাদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার, নানা কর্মসূচি জাপার
×

হুসেইন মুহম্মদ এরশাদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২ | ০২:২৩ | আপডেট: ১৩ জুলাই ২০২২ | ০২:২৩

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১৪ জুলাই)। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

এ দিন সকাল ৮টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে। সকাল থেকে দুপুর পর্যন্ত পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে।

বিকেল ৩টায় স্মরণ সভা ও দোয়া মাহফিল হবে। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সভা শেষে বিকেলে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

রাজধানীর শ্যামপুর জুরাইন রেলগেটে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জিএম কাদের। পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় উপস্থিত থাকবেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ নেতারা।

অনুষ্ঠান শেষে ৩ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।

আরও পড়ুন

×