অন্টারিও আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন
অনুষ্ঠানে অতিথিরা
আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ২১:৪৯
বিজয় দিবস উপলক্ষে অন্টারিও আওয়ামী লীগের ভার্চুয়ালি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয় উঠে।
বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট নিহত জাতির পিতার পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও ২১ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রধান বক্তা ছিলেন কানাডার বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
এতে সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব।
বক্তারা বলেন, প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ। যেকোনো জাতীয় ইস্যুঠতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ। বাংলাদেশের অগ্রগতি ও অগ্রযাত্রা নিয়ে আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরেন এবং জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আহবান জানান।
আলোচনা সভায় আরও অংশ নেন, শিক্ষাবিদ ড. মোজাম্মেল খান, ড. আব্দুল আউয়াল, কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ সভাপতি মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান, তোফাজ্জল আলী, সৈয়দ আব্দুল গাফফার, যুগ্ম সম্পাদক নীরু চাকলাদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, উপদেষ্টা ড. মাহবুব রেজা প্রমুখ।
দীর্ঘ সাড়ে চার ঘণ্টা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। এতে উপস্থাপনায় ছিলেন টরন্টোর গুণী শিল্পী ফারহানা শান্তা ও সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা জুঁই।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কানাডার আহমেদ হোসেন, নবিউল হক বাবলু, কবি দেলোয়ার হোসেন, হিমাদ্রী রায়, আসমা হক, তাসরিনা শিখা, হাসনা হাসান ও আফিয়া বেগম।
সংগীত পরিবেশন করেন ফারহানা শান্তা, হাসমত আরা জুঁই, দিপ্তী জাহান, রেহানা রহমান, হাসনা হাসান, সুমি বর্মণ ও মৈত্রেয়ী দেবী।