সিরাজগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৬
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে ঝাঐল ওভারব্রিজ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওসি আমিরুল ইসলাম আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- ট্রাকে আগুন