ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রামেকে ডেঙ্গুতে কৃষকের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কৃষকের মৃত্যু
×

প্রতীকী ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪৪

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল করিম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর আব্দুল করিমকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ। তিনি জানান, চলতি মৌসুমে এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হলো।
 

আরও পড়ুন

×