ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে উড়োজাহাজ থেকে সাড়ে পাঁচ কেজি স্বর্ণ জব্দ

শাহজালালে উড়োজাহাজ থেকে সাড়ে পাঁচ কেজি স্বর্ণ জব্দ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ১৩:২৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১৩:৩২

হযরত শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৫ কেজি ওজনের ৪৮টি স্বর্ণবার জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আকাশপ্রদীপ উড়োজাহাজের সিটের নিচ থেকে বারগুলো জব্দ করা হয়। তবে এতে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় পৌনে তিন কোটি টাকা। সূত্র জানায়, বিমানের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে স্বর্ণ পাচার চক্রের সম্পর্ক রয়েছে। সম্প্রতি বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গার গেট দিয়ে স্বর্ণ পাচারের অভিযোগে একাধিক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এপিবিএন জানায়, বুধবার দুপরে আবুধাবি থেকে আসা যাত্রীরা নামার পর মেরামত বা অন্য কোনো কারণে উড়োজাহাজটি বিমানবন্দরের হ্যাঙ্গারে রাখা হয়। ওই এলাকায় পুলিশ তৎপর থাকায় স্বর্ণ বের করতে ব্যর্থ হয় পাচার চক্র।


আরও পড়ুন

×