ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনে মির্জা ফয়সল আমিন জয়ী

ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনে মির্জা ফয়সল আমিন জয়ী
×

মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৬ | ০৮:২৭ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ | ০৮:২৭

ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত হওয়া তিনটি ভোট কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণের পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ১৯ হাজার ১৮৪ মোট পেয়েছ্নে।
 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুব মহিলা লীগের সভাপতি আ.লীগের তহমিনা আখতার মোল্লা পেয়েছেন মোট ১২ হাজার ৭৪৪ ভোট।
 
মির্জা ফয়সল আমিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
 
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আ ফ ম ফজলে রাব্বী বেসরকারি এ ফল ঘোষণা করেন।
 
উল্লেখ্য,গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ঠাকুরগাঁও পৌরসভার মোট ভোটার ৫২ হাজার ৯৩০ জন।  স্থগিত ৩টি কেন্দ্রের মোট ভোটার ৬ হাজার ৩৬১।

আরও পড়ুন

×