ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অদম্য মেধাবী শাপলার পাশে আমরা

অদম্য মেধাবী শাপলার পাশে আমরা
×

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের সঙ্গে শিক্ষার্থী শাপলাসহ সুহৃদরা

সেলিম সরদার

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:৩৮

দারিদ্র্য জয় করে শিশুকালে মা হারানো ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের নিকড়হাটা গ্রামের অদম্য মেধাবী শাপলা খাতুন নীলফামারী মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় তাঁকে সংবর্ধিত করেছে সমকাল সুহৃদ সমাবেশ। ২৮ জানুয়ারি  সকালে সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে শাপলার হাতে ফুলেল শুভেচ্ছা এবং মেডিকেলে ভর্তির জন্য সহায়তার ব্যবস্থা করে তাঁকে সংবর্ধনা দেন সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা। এ সময় ঈশ্বরদীর আরেক কৃতী শিক্ষার্থী সামিন ইয়াসির সামি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় তাঁকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুহৃদরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুহৃদরা শাপলাকে সঙ্গে নিয়ে গিয়ে তাঁর পারিবারিক অবস্থার কথা তুলে ধরলে নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ শাপলার হাতে মেডিকেলে ভর্তির জন্য সমুদয় অর্থ ও ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর ভর্তি ছাড়াও পড়াকালীন বিভিন্ন প্রয়োজনে তাঁকে সহায়তার আশ্বাস দেন। এ সময় শাপলার বাবা শফিকুল ইসলাম ও সামিনের বাবা উপস্থিত ছিলেন। 
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী সুহৃদ সভাপতি আব্দুল আলীম বিশ্বাস মিঠু। অনুষ্ঠান আয়োজনের সার্বিক সমন্বয় করেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি ও সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার। এ সময় উপস্থিত ছিলেন– যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল, বাঘইল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনিরুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদসহ ঈশ্বরদীর সুহৃদরা।   
‘মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত শাপলার’ শিরোনামে সমকাল অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিবেদন দেখে শাপলার ভর্তির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। সুহৃদরা শাপলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে অবহিত করার পর শাপলাকে সঙ্গে নিয়ে তাঁর বাবা শফিকুল ইসলাম সম্মত হন। পরে আনুষ্ঠানিকভাবে শাপলাকে ফুলেল শুভেচ্ছা ও তাঁর ভর্তির বিষয়ে কথা হয়। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী 

আরও পড়ুন

×