ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কোচের সঙ্গে ঝামেলা ছিল ডি মারিয়ার

কোচের সঙ্গে ঝামেলা ছিল ডি মারিয়ার
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:৩৭

ওল্ড ট্রাফোর্ডে বেয়ারের বোতল ছুড়ে মারা হয় অ্যাঞ্জেল ডি মারিয়ার দিকে। পিএসজি তারকা বোতল তুলে নিয়ে তাতে একটা প্রতীকি চুমুক দিলেন। হয়তো ম্যানইউ দর্শকদের বুঝালেন, তোমাদের ফেলে দেওয়া জিনিসও আমার কাছে সম্মানের। এবার তিনি বলছেন, সাবেক ক্লাবের মাঠে ফেরায় দর্শক তাকে দুয়ো দেওয়ায় তিনি একটুও বেজার নন। ম্যানইউয়ের সঙ্গে তার কোন ঝামেলা নেই বলেও জানালেন তিনি। তবে ঝামেলা ছিল। সে কথাও বলেছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড।

মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে মরিনহো উত্তর দারুণ খেলা ম্যানইউকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। নেইমার-কাভানি না থাকলেও ডি মারিয়া-এমবাপ্পেরা তা বুঝতে দেননি। অ্যাঞ্জেল ডি মারিয়া দলের দুই গোলেই দিয়েছেন সহায়তা। দলের এমন জয়ে খুশি মারিয়া-নেইমাররা। ইনজুরিতে থাকা ব্রাজিল তারকা নেইমার তো বলেছেন, পিএসজি শুধু নেইমার কেন্দ্রীক না। তারা সেটা বুঝিয়েছে। আর ডি মারিয়া জানান, আামি আগে থেকেই জানতাম ওল্ড টাফোর্ডের পরিবেশ আমার জন্য অনুকূল হবে না। 

ম্যানইউয়ের সঙ্গে তার সমস্যা নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বলেন, 'আমি এই ক্লাবের মানুষ নিয়ে কখনো বাজে মন্তব্য করিনি। ক্লাবের সঙ্গে অনেক সময় অনেক কিছু হয়। আর মানুষ মনে করে অন্য কিছু। আমার কেবল সমস্যা ছিল সাবেক ম্যানইউ কোচ লুই ফন গালের সঙ্গে। তবে আমার কাছে ওটা অতীত অধ্যায়।' 

ডি মারিয়ার সঙ্গে ম্যানইউ দর্শকদের আচরণ নিয়ে কথা বলেছেন পিএসজি কোচ টাখেলও, 'আমি মনে করি দর্শকদের সঙ্গে ডি মারিয়ার কোন সমস্যা নেই। তবে প্রথমার্ধে বেশ নার্ভাস ছিল মারিয়া। শেষ পর্যন্ত দারুণ এক ম্যাচ খেলেছে সে। সবসময় দারুণ পরিশ্রম করে ডি মারিয়া। সে আত্মবিশ্বাসে থাকায় কোচ হিসেবে খুব খুশি আমি।'

আরও পড়ুন

×