ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কেনকে শত্রু চেনালেন অভিষেক বচ্চন!

কেনকে শত্রু চেনালেন অভিষেক বচ্চন!
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০১৯ | ০৯:৩১

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ইংল্যান্ড বিশ্বকাপে দল নিয়ে জয়ের ছক কষছেন। অনুশীলন করছেন, দল গুছিয়ে নিচ্ছেন। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে শনিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে তার দল। তবে এর মধ্যে সময় করে ইংল্যান্ডে বন্ধু হ্যারি কেনের সঙ্গে আড্ডা দিলেন বিরাট কোহলি। তুলেছেন সেলফিও।

সেই সেলফি টুইট করেছেন ইংল্যান্ড জাতীয় দল এবং ইংলিশ ফুটবল ক্লাব টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেন। লিখেছেন, 'কয়েক বছর টুইট চালাচালির পর বিরাট কোহলির সঙ্গে দেখা। দারুণ এক ব্যক্তি তিনি। একজন ভালো ক্রীড়া ব্যক্তিত্ব।'

খোঁচা দিয়ে  বিরাটের এই ছবি পোস্ট করেছেন অভিষেক বচ্চন। ছবি: টুইটার

কোহলি বন্ধুর এই টুইটের জবাব দিয়েছেন, 'তোমার সঙ্গে সাক্ষাৎ করা দারুণ আনন্দের ছিল। ফাইনালের জন্য শুভকামনা।' উল্লেখ্য চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে হ্যারি কেনের দল টটেনহ্যাম। তাদের প্রতিপক্ষ ইংলিশ লিগের আরেক দল লিভারপুল। সেমিফাইনালে কেন তার ইনজুরির জন্য খেলতে পারেননি। তবে ফাইনাল দিয়ে তিনি ফিরতে পারেন। কোহলি তাই কেনকে ফাইনালের জন্য শুভকামনা জানিয়েছেন।

এরপরই বলিউড অভিনেতা অভিষেক বচ্চন টুইট করেছেন। কেনকে জানিয়ে দিয়েছেন, কোহলি শুভকামনা জানালেও তা মন থেকে জানাননি। কারণ বিরাট ইংলিশ ক্লাব চেলসির সমর্থক। জুনিয়র বচ্চন অবশ্য মুখে কিছু বলেননি। টুইটে একটা বাঁকা হাসি দিয়ে বচ্চন ২০১৪ সালে চেলসির জার্সি উচিয়ে ধরে কোহলির দেওয়া একটা ছবি টুইট করেছেন। আর কিছু তাই বোঝার বাকি থাকে না! কারণ লিগে টটেনহ্যামের চিরপ্রতিদ্বন্দ্বী চেলসি। নগর প্রতিদ্বন্দ্বীও।

আরও পড়ুন

×