ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ড্র করেও শেষ চারে ম্যানসিটি

ড্র করেও শেষ চারে ম্যানসিটি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২ | ১৬:২১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ | ১৬:২৩

ঘরের মাঠে গোল করতে পারল না অ্যাটলেটিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ গোলশূন্য ড্র হয়েছে। ফলে প্রথম লেগের ১-০ গোলের জয়ে শেষ চারের টিকেট পায় ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালে ম্যানসিটি মুখোমুখি হবে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের।

শুরু থেকেই আক্রমণাত্নক ছিল অ্যাটলেটিকো। ম্যাচ শুরুর ৮ মিনিটে এগিয়ে যেতে পারতো। কিন্তু গুনদোগনের বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়। এরপর ২৭ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৮ মিনিটে অ্যাটলেটিকোর ফেলিপ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতেও ম্যাচের স্কোরলাইনে কোনও পরিবর্তন হয়নি।

ফাইনালে ওঠার লড়াইয়ে সিটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আরেক ইংলিশ ক্লাব ও গতবারের শিরোপা জয়ী চেলসিকে হারিয়ে শেষ চারে উঠেছে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।


আরও পড়ুন

×