ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রীতি ম্যাচে রিয়ালের সঙ্গে বার্সার 'নিষ্ঠুরতা'

প্রীতি ম্যাচে রিয়ালের সঙ্গে বার্সার 'নিষ্ঠুরতা'
×

রিয়াল-বার্সার প্রীতি ম্যাচের একটি দৃশ্য। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ০৩:১৯ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ | ০৩:২২

প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ। যা আসল লড়াই শুরুর আগে দল দেখা নেওয়ার সুযোগ। সেখানে রিয়াল মাদ্রিদের সঙ্গে নিষ্ঠুরত আচরণ করেছে বার্সেলোনা! হারিয়ে দিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে। 

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের এটি এন্ড টি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৫ মিনিটে প্রথম লিড নেয় বার্সা। ম্যাচে দলটির আক্রমণভাগে সেরা ফুটবল উপহার দেওয়া উসমান ডেম্বেলে ডান প্রান্ত থেকে দারুণ শটে ওই গোল করেন। 

চার মিনিট পরই ওই গোল শোধ করার সুযোগ পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু  পেনাল্টি উপহার পেয়েও গোল করতে পারেননি দলটির তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ক্রস বারে শট মেরে সুযোগ হারান তিনি। বেনজেমার অনুপস্থিতে পেনাল্টি নেবেন কে ওই প্রশ্নে কোচের চিন্তা বাড়ান। 

পুরো ম্যাচে রিয়ালের জন্য ক্রসবার 'অভিশাপ' হয়ে দাঁড়িয়েছিল। চুয়ামেনি এবং ভিনির নেওয়া আরও একটি করে শট ক্রসবারে লেগে ফিরে আসায় গোল বঞ্চিত থাকে কার্লো আনচেলত্তির দল। 

সুযোগ নিয়ে ম্যাচের শেষ দিকে আরও দুই গোল করে কাতালানরা। ম্যাচের ৮৫ মিনিটে গোল করেন তরুণ মিডফিল্ডার ফারলিন লোপেজ মার্টিন। বক্সের বাহির থেকে জোরের ওপর শট নিয়ে গোল করেন এই তরুণ। যার মধ্যে সের্গিও বুসকেটস নিজে বার্সা একাডেমির মধ্যে তার উত্তরসূরীর ছাঁয়া দেখেন। যোগ করা সময়ে ফেরান তোরেস গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন

×