ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিপিএল

নোয়াখালী এক্সপ্রেসে দল পেলেন মুনিম

নোয়াখালী এক্সপ্রেসে দল পেলেন মুনিম
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | ২১:৫৯

ড্রাফটে নাম থাকলেও কেউ আগ্রহ দেখায়নি। টুর্নামেন্টের মাঝপথে এসে বিপিএলে দল পেলেন জাতীয় দলের বাইরে থাকা এই ডানহাতি ওপেনার। তাকে দলে ভিড়িয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। 

মূলত চলতি বিপিএলে সময়টা একদমই ভালো যাচ্ছে না নোয়াখালীর। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবকটিতেই হেরেছে দলটি। টপ অর্ডারের নড়বড়ে অবস্থার কারণে ওপেনিংয়ে শক্তি বাড়াতে মুনিমকে দলের সঙ্গে যুক্ত করেছে তারা। দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে মুনিম লিখেছেন, ‘আমার ওপর বিশ্বাস রাখার জন্য নোয়াখালী এক্সপ্রেসকে ধন্যবাদ।’

২০২২ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করে হইচই ফেলে দিয়েছিলেন মুনিম। সেই পারফরম্যান্সের সুবাদে ওই বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন। মাত্র ৫ ম্যাচ খেলেই বাদ পড়েন জাতীয় দল থেকে। এরপর থেকেই ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন তিনি। 

আরও পড়ুন

×