‘পর্দার আড়ালে’ নুসরাত ফারিয়ার নায়ক ইয়াশ রোহান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২ | ০৫:২৬ | আপডেট: ০২ জানুয়ারি ২০২২ | ০৭:১৫
’পর্দার আড়ালে’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবিটিতে তার বিপরীতে থাকছেন ইয়াশ রোহান।
ছবিটিতে কাজ করতে রোববার উভয়ই চুক্তিবদ্ধ হয়েছেন। 'পর্দার আড়ালে' পরিচালনা করছেন পারভেজ আমিন, গল্পও তার।
রোববার এই ছবির খবর জানিয়ে নুসরাত ফারিয়া সমকালকে বলেন, ''নতুন বছরে প্রথম চুক্তিবদ্ধ হওয়া ছবি 'পর্দার আড়ালে'। আরটিভি কার্যালয়ে হয়েছে চুক্তির অনুষ্ঠান। ছবিটিতে আমি আর ইয়াশ রোহান জুটি হচ্ছি। আশা করি, দর্শকদের ভালো একটা সিনেমা উপহার দিতে পারবো।''
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ছবিটি। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়, জানুয়ারির শেষের দিকে ছবির শুটিং শুরু হবে।
- বিষয় :
- নুসরাত ফারিয়া
- ইয়াশ রোহান
- পর্দার আড়ালে
- নতুন ছবি