ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সালে ব্যান্ডউইথ চাহিদা দ্বিগুণ হবে

২০৩০ সালে ব্যান্ডউইথ চাহিদা দ্বিগুণ হবে
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৯

বর্তমানে আইএসপিগুলো প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ ১২০ থেকে ১৩০ টাকা দরে কিনছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম বলেন, বেসরকারি সাবমেরিন কেবল অপারেটররা সেবা দেওয়া শুরু করলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা (আইএসপি) বর্তমান দামের প্রায় অর্ধেক দামে ব্যান্ডউইথ কিনতে পারবেন।

গবেষণা বলছে, বেসরকারি সাবমেরিন কেবল অপারেটররা বাজারে এলে আন্তর্জাতিক ব্যান্ডউইথের সরবরাহ বাড়বে, একাধিক উৎস তৈরি হবে ও বাজারে প্রতিযোগিতা বাড়বে। জানা গেছে, বর্তমানে দেশে ব্যান্ডউইথের চাহিদা প্রায় সাড়ে ১৩ হাজার জিবিপিএস। ২০৩০ সালের মধ্যে এই চাহিদা ৫০ হাজার থেকে ৫৪ হাজার জিবিপিএসে পৌঁছাতে পারে। ভবিষ্যতের চাহিদা পূরণে বাংলাদেশকে একাধিক সাবমেরিন কেবল ও বৈশ্বিক সংযোগের মাধ্যমে সক্ষমতা বাড়ানো ও বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করতে হবে। বাংলাদেশকে এখন উল্লেখযোগ্য পরিমাণ আন্তর্জাতিক ব্যান্ডউইথ আমদানি করতে হয়। 

এ সংযোগ আকামাইন, ক্লাউডফ্লেয়ার, গুগল ও মেটার মতো বৈশ্বিক প্রযুক্তি সংস্থার পরিষেবা ও অবকাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

জানা গেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সমস্যা ও অনুকূল নীতির অভাবে বড় প্রযুক্তি সংস্থা ও হাইপারস্কেলাররা বাংলাদেশে বিনিয়োগে নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ বিষয়ে গবেষকরা বলছেন, বিএসসিপিএলসি দুটি সাবমেরিন কেবল– সিমিউই ৪ ও সিমিউই ৫-এ মোট ৮১৯ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে। ২০২৬ সাল পর্যন্ত কোম্পানিটি তিন হাজার কোটি টাকার বেশি আয় করেছে।

আরও পড়ুন

×