ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অনলাইনে ১০ দিনব্যাপী শপিং উৎসব

অনলাইনে ১০ দিনব্যাপী শপিং উৎসব
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯ | ২২:৫১

অনলাইন কেনাকাটাকে জনপ্রিয় করা এবং ভোক্তাদের মানসম্মত ও বিশ্বাসযোগ্য সেবা প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মেগা অনলাইন শপিং ফেস্টিভ্যাল ‘১০-১০’।

সোমবার রাজধানীর কাওরানবাজারে আয়োজিত এক সংবাদ সম্মলনে এই উৎসবের ঘোষণা দেন আয়োজকরা। 

এ সময় আজকের ডিলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর, রকমারি ডটকমের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস কমিউনিকেশন কর্মকর্তা মাহমুদুল হাসান সাদিসহ ২০টি শীর্ষস্থানীয় দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের ২০টি শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে এই ফেস্টিভ্যাল। আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ২০ অক্টোবর পর্যন্ত। গত বছর প্রথম এই শপিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল। এবারে আরো বড় আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনলাইন উৎসব। অংশগ্রহণকারী ই-কমার্স কোম্পানিগুলো দিবে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট বা ছাড়, ফ্রি গিফট ও ভাউচার। থাকছে সারাদেশে ফ্রি ডেলিভারি সুবিধা। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×