ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

২০১৯ সালে হুয়াওয়ের রাজস্ব আয় ১০ লাখ ৪৫ হাজার কোটি টাকা

করোনায় প্রযুক্তি পণ্যের ব্যবসায় অনিশ্চয়তা

করোনায় প্রযুক্তি পণ্যের ব্যবসায় অনিশ্চয়তা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ১১:৫২

২০১৯ সালে বিশ্বব্যাপী চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য উৎপাদন করা কোম্পানি হুয়াওয়ের রাজস্ব আয়ের পরিমাণ ১২৩ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১০ লাখ ৪৫ হাজার ৫৫০ কোটি টাকা। অন্যান্য বছরের চেয়ে যা প্রায় ১৯ দশমিক ১ শতাংশ বেশি। গতবছর হুয়াওয়ের নিট লাভের পরিমাণ প্রায় ৬২.৭ বিলিয়ন ছুঁয়েছে। 

মঙ্গলার চীনের সেনঝেন শহরে অনলাইন সংবাদ সম্মেলনে ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশ করে হুয়াওয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরিক জু বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি প্রযুক্তি পণ্যের ব্যবসার ক্ষেত্রেও অনিশ্চয়তার সৃস্টি করেছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা অংশ নেন।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে হুয়াওয়ের পরিচালন কার্যক্রমে প্রতিষ্ঠানটির অর্থ লেনদেনের পরিমাণ সর্বোচ্চ ৯১.৪ বিলিয়ন পৌঁছেছে, অন্যান্য বছরের চেয়ে যা প্রায় ২২ দশমিক ৪ শতাংশ বেশি। প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণার লক্ষ্যে চলমান কর্মকাণ্ডের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ২০১৯ সালে অর্জিত রাজস্বের প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ হুয়াওয়ে বিনিয়োগ করেছে গবেষণা ও উন্নয়ন খাতে। এ নিয়ে হুয়াওয়ের এ পর্যন্ত গবেষণা ও উন্নয়ন খাতে মোট ব্যয় দাঁড়ালো প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে হুয়াওয়ের ক্যারিয়ার ব্যবসা ফাইভজি নেটওয়ার্কের বাণিজ্যিক সম্প্রসারণে নেতৃত্ব দিয়েছে। ফাইভজির অধিকতর বাণিজ্যিক কার্যক্রম অংশগ্রহণ এবং এর অ্যাপ্লিকেশনগুলোতে নতুন উদ্ভাবন বাড়াতে কোম্পানিটি বিশ্বের অন্যান্য ক্যারিয়ারগুলোর সঙ্গে মিলে ফাইভজি উদ্ভাবন কেন্দ্র স্থাপন করেছে। হুয়াওয়ের 'রুরাল স্টার বেজ স্টেশন' প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নেটওয়ার্ক সমস্যারও কার্যকর সমাধান নিশ্চিত হয়। এই প্রযুক্তি বর্তমানে ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ব্যবহৃত হচ্ছে, যা প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মানুষের কাছে মোবাইল ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে। ২০১৯ সালে হুয়াওয়ের ক্যারিয়ার ব্যবসার বিক্রয় আয়ের পরিমাণ প্রায় ৩.৪৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, অন্যান্য বছরের তুলনায় যা প্রায় ৩ দশমিক৮ শতাংশ বেশি।

হুয়াওয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইরক জু বলেন, ২০১৯ সালটি হুয়াওয়ের জন্য অসাধারণ একটি বছর ছিল। বাইরের নানা চাপ থাকা সত্ত্বেও হুয়াওয়ের কর্মীরা কেবল গ্রাহকদের জন্য ভালো মানের নতুন পণ্য ও সেবা তৈরির প্রতিই অধিক মনোযোগ দিয়েছে। ফলশ্রুতিতে ব্যবসাও ভালো হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণজনিত বিশ্ব পরিস্থিতিতে চলতি বছরে প্রযুক্তিগত সম্প্রসারণ এবং বাণিজ্যের ক্ষেত্রে একটা অনিশ্চয়তার সৃস্টি হয়েছে। অন্যদিকে জরুরি পরিস্থিতিতে প্রযুক্তি ও অনলাইন নির্ভর জীবনযাত্রার বিষয়য়টিও আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে এখন। পরিস্থিতি কোন দিকে যায় তার উপরই নির্ভর করবে চলতি বছরে ব্যবসার পরিণতি। তবে হুয়াওয়ে ডিজিটাল সেবার সম্পসারণে প্রযুক্তিগত উদ্ভাবন কার্যক্রম অব্যাহত রাখবে। 

আরও পড়ুন

×