ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অ্যাপ বাড়ায় চাপ

অ্যাপ বাড়ায় চাপ
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

দাপ্তরিক কাজ, পড়াশোনা বা কয়েকটি অ্যাপ চালানোর সময় ল্যাপটপের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু টানা ব্যবহার করার পর যদি ল্যাপটপ অস্বাভাবিক গরম হয়ে যায়, ফ্যানের শব্দ বেড়ে যায় বা হঠাৎ কাজের গতি কমে যায়, তাহলে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। ল্যাপটপের প্রসেসর ও গ্রাফিক প্রসেসর কাজ করার সময় কিছুটা তাপ তৈরি করে। বড় সফটওয়্যার, ভিডিও এডিটিং, গেম বা একযোগে অনেক অ্যাপ নিয়ে কাজ করলে এই তাপ আরও বাড়ে। অন্যদিকে ভেন্ট ও কুলিং ফ্যানে ধুলা জমে গেলে গরম বাতাস বাইরে বেরোতে পারে না। অপেক্ষাকৃত নরম জায়গার ওপর রেখে ল্যাপটপে কাজ করলে ভেন্ট বাধার মুখে পড়ে। 
এ ছাড়া গরম ঘরে দীর্ঘক্ষণ ব্যবহার ও ফ্যানের সমস্যা বা পুরোনো থার্মাল এর কারণ হতে পারে। ল্যাপটপ শক্ত, সমতল জায়গার ওপর ব্যবহার  করাই শ্রেয়। বিছানা বা সোফার ওপর অসমতল রেখে কাজ করলে ডিভাইস গরম হতে পারে। ফ্যান ও ভেন্টের মুখ যেন কোনোভাবে ঢেকে না যায়, সেটি নিশ্চিত করতে হবে। ল্যাপটপ স্ট্যান্ড করা ভালো।
অ্যাপ বাড়ায় চাপ
অনেক সফটওয়্যার বা ব্রাউজার ট্যাব খোলা থাকলে প্রসেসরের ওপর বাড়তি চাপ তৈরি হয়। টাস্ক ম্যানেজার বা সংশ্লিষ্ট সিস্টেম টুলে গিয়ে কোন অ্যাপ বেশি সিপিইউ ব্যবহার করছে, তা জেনে প্রয়োজন বুঝে কিছু অ্যাপ বন্ধ করতে হবে।
পাওয়ার সেটিংস
ল্যাপটপের পাওয়ার মোডে পারফরম্যান্সের বদলে ব্যালান্সড ব্যাটারি সেভার অপশন ব্যবহার করলে অনেক ক্ষেত্রে তাপ ও বিদ্যুৎ খরচ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আরও পড়ুন

×