ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

শেষ হলো শাকিবের 'অন্তরাত্মা' ছবির শুটিং

শেষ হলো শাকিবের 'অন্তরাত্মা' ছবির শুটিং

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১ | ১৮:২৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১৫:৫৫

শেষ হলো শাকিব খানের 'অন্তরাত্মা' ছবির শুটিং। যদিও ছবির কিছু বাকি আছে, কিন্তু তার আগেই নিজের সিক্যুয়েন্সগুলোর কাজ শেষ করে ফেলেছেন এই অভিনেতা। জানিয়েছেন, লকডাউনের ঘোষণা আসার আগেই কাজ করার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তিনি। যাতে করে ছবির কাজ কোনোভাবে আটকে না থাকে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। প্রযোজনা করছেন শাকিবের 'সত্তা' ছবির কাহিনিকার ও সোহানী হোসেন। এবারের ছবিটির গল্পও লিখেছেন সোহানী হোসেন। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। এই ছবি নিয়ে শাকিব খান বলেন, ''অন্তরাত্মা' ছবির গল্প ও চরিত্র দুটোই ভিন্ন ধাঁচের মনে হয়েছে। নির্মাণের পরিকল্পনাও ছিল গোছানো। তাই আনন্দ নিয়েই শুটিং শেষ করেছি। আমার বিশ্বাস এই ছবিতে দর্শক আমাকে নতুনভাবে আবিস্কার করবেন। একই সঙ্গে এটি বছরের আলোচিত ছবির তালিকায় জায়গা করে নেব বলেই আশা করছি।' ছবিতে শাকিবের বিপরীতে প্রথমবার দেখা যাবে কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, মারুফ প্রমুখ। চলতি বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে নির্মাতা জানিয়েছেন।

আরও পড়ুন

×