ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঈদের সিনেমায় কোটি টাকা নেবেন শাকিব

ঈদের সিনেমায় কোটি টাকা নেবেন শাকিব

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ১৮:৪৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১৬:০৫

কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, পারিশ্রমিক বাড়িয়েছেন শাকিব। যেখানে ছবিপ্রতি পারিশ্রমিক ছিল ৪০ থেকে ৫০ লাখ, সেখানে এক লাফে তা দাঁড়িয়েছে কোটিতে! গুঞ্জন ওঠা এ তথ্য সঠিক। তবে রয়েছে বিশেষ এক শর্ত। জানা গেছে, শুধু ঈদের সিনেমাতেই কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। তিনি বলেন, “শাকিব খান কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের সিনেমার জন্য। অন্য সিনেমার সম্মানী কিন্তু কোটি টাকা নয়। তাঁর একটি গোছানো প্ল্যান আছে। ‘প্রিয়তমা’র মতো হিট সিনেমা উপহার দেওয়ার পর তিনি কিন্তু আরও ১০টা সিনেমার ঘোষণাও দেননি। সব সময় নিশ্চুপ। শুধু কাজ নিয়ে প্ল্যান করেন।” শাকিবকে নিয়ে ‘দরদ’ নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। ছবিতে শাকিব খানের নায়িকা থাকবেন একজন বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন

×