ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চিরকুটের ‘দ্য লাভ ক্যাম্প’

চিরকুটের ‘দ্য লাভ ক্যাম্প’

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ১৮:৫০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১৬:০৫

‘নদী রকস’-এর পর আরেকটি নতুন প্রকল্প হাতে নিয়েছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘দ্য লাভ ক্যাম্প’ শিরোনামে এই প্রকল্পের আওতায় প্রকাশ পাবে ছয়টি ভালোবাসার গান। এরই মধ্যে বঙ্গর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘অন্তর্জাল’ ছবির জন্য তৈরি করা ‘দ্য লাভ ক্যাম্প’-এর প্রথম গান ‘রোবট’। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন শিল্পী শারমিন সুলতানা সুমি। পাশাপাশি এ বছরের বিভিন্ন সময় প্রকাশ পাবে ‘তুমি এমন করে’, ‘জায়গা খুঁজে মরি’, ‘চকলেট’সহ পাঁচটি গান। এ আয়োজন নিয়ে চিরকুট ব্যান্ডের শিল্পী ও গীতিকবি শারমিন সুলতানা সুমি বলেন, “ভলোবাসার কোনো একক সংজ্ঞা নেই। এর পরিধিও পরিমাপ করা কঠিন। তবু এটি স্পষ্ট, ভালোবাসার কোনো বিকল্প নেই। সেই সত্যিটা এবার গানে গানে তুলে ধরার পরিকল্পনা করেছি আমরা। এর আগে যেভাবে নদী বাঁচানোর আন্দোলনে ‘নদী রকস’ এবং শিকড় সুধা ছড়িয়ে দিতে ফোক প্রকল্প নিয়ে কাজ করেছি, ঠিক সেভাবেই ‘দ্য লাভ ক্যাম্প’-এর গানগুলোর মধ্য দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই ভালোবাসা।”

আরও পড়ুন

×