ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তিন বন্ধুর কেউ বেঁচে রইল না

তিন বন্ধুর কেউ বেঁচে রইল না

প্রতীকী ছবি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩ | ১৫:৩৬ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ | ২১:৩৬

ঈশ্বরদীতে মোটরসাইকেলের সঙ্গে ইঞ্জিনচালিত করিমনের সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন। এতে একে একে আরোহী তিন বন্ধুই প্রাণ হারাল। দুর্ঘটনার দিন স্কুলছাত্র মিতুল হোসেন এবং পরদিন সিয়াম সরদারের মৃত্যুর পর গতকাল বৃহস্পতিবার মারা যায় বিশাল।

গত সোমবার সকালে এক মোটরসাইকেলে পরীক্ষা দিতে আসছিল ঈশ্বরদীর সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির তিন পরীক্ষার্থী মিতুল, সিয়াম ও বিশাল। পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় মিতুল।

এদিন রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। তিন বন্ধুর মধ্যে আহত অন্যজন বিশাল আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার রাতে মারা যায়। 

ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন পরীক্ষা দিতে আসছিল তিন বন্ধু।’

আরও পড়ুন

×