ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রেলওয়ে দক্ষিণের সদরদপ্তর ফরিদপুরে করার দাবিতে মানববন্ধন

রেলওয়ে দক্ষিণের সদরদপ্তর ফরিদপুরে করার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ১৮:২৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১৬:০৫

রেলওয়ে দক্ষিণের আঞ্চলিক সদরদপ্তর ফরিদপুর শহরে স্থাপনে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে মানববন্ধন করেছেন বাসিন্দারা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নতুন রেললাইন উদ্বোধন করবেন। এর মাধ্যমে ফরিদপুরের রাজবাড়ী হয়ে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রেল যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে ফরিদপুর স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ, এই দুই অঞ্চলের সংযোগস্থলে রয়েছে ফরিদপুর জেলা।

ফরিদপুর স্টেশনে রেল দক্ষিণের আঞ্চলিক সদরদপ্তরের দাবি জানিয়ে বক্তারা বলেন, ফরিদপুর স্টেশন এলাকায় রেলওয়ের অনেক জায়গা অব্যবহৃত পড়ে আছে। এই জমি সদরদপ্তরের অবকাঠামো নির্মাণে ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের মতো কোনো জটিলতায় পড়তে হবে না। একই সঙ্গে ফরিদপুর জেলা সদরের গুরুত্ব, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান বাড়বে।

আরও পড়ুন

×