নওগাঁ জেলা মহিলা দলের সভাপতি হলেন ভাষানীর নাতনি সীমা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২ | ১২:১৮ | আপডেট: ০৬ এপ্রিল ২০২২ | ২১:১৩
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতনি মাসরেখা বানু চৌধুরী ওরফে সীমা চৌধুরী বিএনপির নওগাঁ জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব পেয়েছেন।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন করেছেন বলে বুধবার স্থানীয় দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নওগাঁ জেলা মহিলা দলের নতুন কমিটিতে ফাতেমা খাতুনকে সাধারণ সম্পাদক ও রিনা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী মহিলা দল। দীর্ঘ ২৮ বছর পর নওঁগা জেলা মহিলা দল পেল পূর্ণাঙ্গ কমিটি।
সীমা চৌধুরী সমকালকে বলেন, ‘মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী আজীবন মেহনতি মানুষের পাশে থেকে রাজনীতি করে গেছেন। সেভাবে আমি তার নাতনি হিসাবে আজীবন মেহনতি মানুষের পাশে থাকতে চাই। আর এটাই আমার স্বপ্ন।’
তিনি বলেন, ‘স্থানীয় দলের এখন অনেক কাজ বাকি আছে। দলকে সুসংগঠিত করতে হবে। রোজার পরেই সম্মেলনের মাধ্যমে উপজেলা পর্যায়ের কমিটি ঘোষণা করা হবে।’