ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফুটবল খেলা শেষে নদীতে নেমে ২ কিশোরের মৃত্যু

ফুটবল খেলা শেষে নদীতে নেমে ২ কিশোরের মৃত্যু
×

ফাইল ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২২ | ০০:১০ | আপডেট: ০১ জুলাই ২০২২ | ০০:১০

হবিগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে নেমে দুই কিশোর মারা গেছে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় স্থানীয়রা তাদের নদী থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতরা হলো হবিগঞ্জ পৌরসভার যশোরআব্দা এলাকার সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৭) ও একই এলাকার খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৫)।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, বিকেলে একদল কিশোর যশোরআব্দা এলাকায় খোয়াই নদীর চরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামে। এ সময় দুই কিশোর তলিয়ে যায়। সাঁতার না জানার কারণে তারা আর উঠতে পারেনি।

তাদের সঙ্গীরা খবর দিলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে নিথর দেহ উদ্ধার করে। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×