সালথায় রিজিয়া রশীদ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। ছবি-সমকাল
ফরিদপুর অফিস ও সালথা প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৪৮ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৪৮
ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী রিজিয়া রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়ামত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম, সমাজসেবক মজিবুল হক ও ফরিদপুরে সমকালের নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান।দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্বে সভাপতির বক্তব্যে আবু সাঈদ খান বলেন, শিক্ষাকে সংকীর্ণ দলাদলির ঊর্ধে রাখতে হবে। সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি ও স্থানীয় প্রণোদনা দিয়ে উৎসাহিত করতে হবে। দেশের উন্নয়নকে টেকসই করতে হলে এর বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এতে মেধার বিকাশ ঘটে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগদী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহিনুর রহমান, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, সালথা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বিভাগদী রিজিয়া রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আলিম মোল্লা, আবু রাহাত খান সিরাজ, সাইফুল খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন এবং যুবলীগ নেতা শওকত হোসেন মুকুল।