ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতিসহ ৫ দফা দাবি

আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতিসহ ৫ দফা দাবি
×

ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১১:০০ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১১:০০

আদিবাসী দিবসে পাবনার ঈশ্বরদীতে বসবাসকারী আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতিসহ ৫ দফা দাবি জানিয়েছেন। বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান তারা। 

দিবসটি উপলক্ষে বাংলাদেশ সুগারক্রপ রিচার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। জাতীয় আদিবাসী পরিষদ ঈশ্বরদী শাখার প্রধান পৃষ্ঠপোষক লুৎফর রহমান পাঞ্জাবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ্বব্যিালয়ের সহকারী অধ্যাপক লেখক গবেষক ফারহা তানজিম তিতিল। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, বিএসআরআই এর বিজ্ঞানী ড. ইসমত আরা লাইলি, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, অধ্যাপক হাসানুজ্জামান, সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, সুশান্ত মুন্ডারী, সাবিনা সরকার, সুবর্না রাণি সরকার, সাবিনা বিশ্বাস, মন্তোষ সরদার প্রমুখ। অনুষ্ঠান সমন্বয় করেন আদিবাসী পরিষদের প্রধান সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন ডিলু। 


আরও পড়ুন

×