ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার অধীনে কোনো ভোট নয়: দুলু

শেখ হাসিনার অধীনে কোনো ভোট নয়: দুলু
×

নাটোরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু । ছবি: সমকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ০৬:২৭ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ০৬:৫৭

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী নির্বাচনে জনগণ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার অধীনে কোনো ভোট হবে না। জনগণের ভোটের অধিকার আদায়ে এই ভোট চোর সরকারকে নিরপেক্ষ সরকারের দাবি মানতে বাধ্য করা হবে।’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য ও প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নাটোরের লালপুরে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । 

দুলু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘১৫ বছর অনেক কষ্ট করেছেন। ২০১৪ ও ২০১৮ মতো কোনো ভোট আর দেশে হবে না। আপনারা ধৈর্য হারাবেন না, ঐক্যবদ্ধ থাকুন। বিএনপির সুদিন ফিরতে আর মাত্র কয়েকদিন বাকি।’

লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডা. ইয়াসির আরশাদ রাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব। 

উপজেলা বিএনপি’র সদস্যসচিব হারুনর রশিদ পাপ্পুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, পাবনা জেলা বিএনপির সদস্যসচিব খন্দকার মাসুদুর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (অব.) কামরুনাহার শিরিন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্যসচিব হাফিজুর রহমান, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। 

আরও পড়ুন

×