সোনাগাজী মডেল থানায় নতুন ওসির যোগদান
সোনাগাজী মডেল থানায় নতুন (ওসি) মাঈন উদ্দিন- সমকাল
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০১৯ | ১৬:২৫
ফেনীর সোনাগাজী মডেল থানায় নতুন (ওসি) হিসেবে যোগদান করেছেন মাঈন উদ্দিন। বৃহস্পতিবার রাতে তিনি ওসি (তদন্ত) কামাল হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
তিনি নুসরাত হত্যার ঘটনায় প্রত্যাহার হওয়া ওসি মোয়াজ্জেম হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন। গত ৬ এপ্রিল মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি মোয়াজ্জেম হোসেনকে ৯ এপ্রিল প্রত্যাহার করে এপিবিএন এ বদলি করা হয় এবং ওসি (তদন্ত কামাল হোসেনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়।
এর আগে মাঈন উদ্দিন নোয়াখালীর সেনবাগ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫-১৬ সালে ফেনীর ফুলগাজী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
- বিষয় :
- সোনাগাজী মডেল থানা
- ফেনী