ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে ছাত্রী ধর্ষণকারী সেই শিক্ষক বহিষ্কার

নাটোরে ছাত্রী ধর্ষণকারী সেই শিক্ষক বহিষ্কার
×

ছাত্রী ধর্ষণকারী প্রভাষক আব্দুল জলিল- সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০১৯ | ১১:১৩

নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল জলিলকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের গভর্নিং বডি তাদের গঠিত তদন্ত কমিটি নিকট থেকে প্রতিবেদন পেয়ে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশদেন। কিন্তু প্রাপ্ত জবাব 'অসন্তোষজনক' হওয়ায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষক আব্দুল জলিলকে সাময়িক বহিষ্কারের এই সিদ্ধান্ত জানায়। তার বহিষ্কারাদেশ আগামী ১৩ই মে থেকে কার্যকর হবে। 

কলেজের অধ্যক্ষ মৌসুমী পারভীন সাংবাদিকদের জানান, নৈতিক স্খলনজনিত অপরাধ প্রমাণিত হওয়ায় শিক্ষক আব্দুল জলিলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কলেজের শৃঙ্খলা ও সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ১২ এপ্রিল নাটোর সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের ইসলামের ইতিহাসের শিক্ষক আব্দুল জলিলের স্ত্রী কলেজ অধ্যক্ষের কাছে স্বামীর বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তার অনুপস্থিতিতে স্বামী আব্দুল জলিল কলেজের এক ছাত্রীকে নিয়ে নাটোর শহরের উপশহর এলাকায় ভাড়া করা বাসায় যায়। সেখানে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করলে ওই ছাত্রীর চিৎকারে বাসার মালিক রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করেন। পরে অভিযোগপ্রাপ্তির পর কলেজ কর্তৃপক্ষ ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তকালে ঘটনার সত্যতা পেয়ে রভাষক আব্দুল জলিলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

×