ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কামড়ে জখম ৯ জন, পিটিয়ে শিয়াল মারল এলাকাবাসী

কামড়ে জখম ৯ জন, পিটিয়ে শিয়াল মারল এলাকাবাসী
×

ফাইল ছবি

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১১

চট্টগ্রামের আনোয়ারায় শিয়ালের কামড়ে ৯ জন আহত হয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে ক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার সকালে বারখাইন ইউনিয়নের শিলাইগাড়া গ্রামের ফুলতল এলাকায় এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে জখম ব্যক্তিরা হলেন– হাসিনা আক্তার, মোহাম্মদ হাশেম, নেহা আক্তার, তানজিনা আক্তার, জ্যোৎস্না আক্তার, রাজীব, মোহাম্মদ মনির, নুর আয়েশা ও জান্নাতুল ফেরদৌস। 

ইউপি সদস্য শামসুল ইসলাম বলেন, ভোরে শঙ্খ নদের পাড়ের ঝোপ থেকে একটি শিয়াল রাস্তায় বেরিয়ে আসে। এ সময় শিয়ালটি পথচারীদের কামড়াতে থাকে। এক পর্যায়ে গ্রামের লোকজন শিয়ালটিকে ধাওয়া দিয়ে পিটিয়ে মেরে ফেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ বলেন, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আরও পড়ুন

×