ঘরে ঘরে খাবার পৌঁছে দিলেন সংসদ সদস্য সবুজ
ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন সংসদ সদস্য সবুজ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৬:৩৬
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ তার নির্বাচনী এলাকা শ্রীপুরে ১৫ হাজার কর্মহীন দিনমজুর, প্রতিবন্ধী ও পথশিশুকে ১০ দিনের খাদ্য সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বরমী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সংসদ সদস্য সবুজ নিজেই ১০ কেজি পরিমাণ চাল, ডাল ও আলুর একটি করে প্যাকেট বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সরকারি সহায়তার বাইরে তিনি সম্পূর্ণ নিজের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সবুজ বলেন, নির্বাচনী এলাকায় একটি পৌরসৌভা ও ১১টি ইউনিয়নে ১৫ হাজার মানুষকে ১০ দিনের খাদ্য দিচ্ছেন।
দলীয় নেতাকর্মী ও বিশ্বস্ত লোকজনের মাধ্যমে তিনি বাড়ি বাড়ি এসব সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে তিনি কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রয়োজন হলে নিজের টাকায় কিনে আরও খাদ্য দেওয়া হবে।
সরকার প্রধান ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান।
পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সিঅ্যান্ডবি বাজার এলাকার পলক সিএনজি স্টেশনে অর্ধশত প্রতিবন্ধী ও পথশিশুর হাতে ১০ কেজি পরিমাণ খাদ্য সামগ্রী তুলে দেন।
- বিষয় :
- ইকবাল হোসেন সবুজ
- গাজীপুর