ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় কিশোরী হত্যার রহস্য উদ্ঘাটন, ধর্ষণের পর খুন করে দুলাভাই

নেত্রকোনায় কিশোরী হত্যার রহস্য উদ্ঘাটন, ধর্ষণের পর খুন করে দুলাভাই
×

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ১০:৫৯

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরী হাফছানা খাতুনের (১৬) হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করে পাহাড়ের টিলার গর্তে লাশ লুকিয়ে রেখেছিল তার দুলাভাই আবুল কাসেম। পুলিশ ধর্ষক আবুল কাসেমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার আল আমীন হোসেন, সদর সার্কেল মোরশেদা খাতুন, দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমীন নেলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, দুর্গাপুর সদর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী কলিকাপুর গ্রামের আবু সালেকের মেয়ে হাফসানা আক্তার মাদরাসায় পড়াশুনা করত। গত ১ জুলাই সকালে মায়ের কথায় হাফসানা কামারখালী পাহাড়ি টিলার আশপাশে কচুর লতা (সব্জি) কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন সন্ধ্যায় এলাকাবাসী  ভারতীয় সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্পের কাছাকাছি ঝর্ণা থেকে পানি আনতে গিয়ে পাহাড়ের গর্তে লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ওইদিন রাত নয়টার দিকে মুখে কাপড় গুজানো ও গলায় ওড়না পেচানো অবস্থায় হাফছানার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন ৩ জুলাই হাফছানার বাবা আবু সালেক বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ হাফসানার ভগ্নিপতি আবুল কাসেমকে সন্দেহ করলে তাকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন শ্যালিকা হাফসানা খাতুনকে একা পেয়ে নির্জন পাহাড়ের টিলায় নিয়ে ধর্ষণ এবং এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা নাটক সাজায় আবুল কাসেম। বুধবার আবুল কাসেমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। 

আরও পড়ুন

×