কেশবপুরে চাল ব্যবসায়ী খুন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২০ | ০৮:৪১
যশোরের কেশবপুরে সাধন কুমার দত্ত (৫৮) নামে এক চাল ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে ওই গ্রামের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার চাঁদড়া গ্রামের মৃত দূর্গাপদ দত্তের ছেলে।
কেশবপুর থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, উপজেলার চাঁদড়া গ্রামের চাল ব্যবসায়ী সাধনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় দড়ি, পা বাধা ও মুখ থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে মুখমণ্ডলে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি জানান, মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- যশোর
- চাল ব্যবসায়ী
- খুন
- খুলনা
- কেশবপুর