জগন্নাথপুরে ভারতীয় বিড়ির চালানসহ আটক ১
ফাইল ছবি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২০ | ০৪:১৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ | ০৪:২১
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর থেকে ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ির চালানসহ রকিব মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রকিবকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
তিনি সিলেটের ওসমানীনগর থানার খাইয়াখাইড় গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানান, সোমবার মধ্যরাতে বিশ্বনাথ থেকে জগন্নাথপুর হয়ে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা এলাকায় যাওয়ার পথে বিড়ির চালান বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বলেন, দুই লাখ ৯০ হাজার টাকা মূল্যের দুই লাখ দশ হাজার বিড়ি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করা গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বিশ্বনাথের বন্ধুয়া গ্রামের ফয়জুল হক ও দক্ষিণ সুনামগঞ্জের রসনী গ্রামের আজাদ পালিয়ে যান বলেও জানান তিনি।
- বিষয় :
- নাসির বিড়ি
- সুনামগঞ্জ
- জগন্নাথপুর