ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালী‌তে ছোট ভাই‌য়ের ছু‌রিকাঘা‌তে বড় ভাইয়ের মৃত্যু

বাঁশখালী‌তে ছোট ভাই‌য়ের ছু‌রিকাঘা‌তে বড় ভাইয়ের মৃত্যু
×

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০ | ০৫:২৩ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ | ০৭:৪৩

চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার সাধনপুর ইউনিয়‌নে ছোট ভাই‌য়ের ছু‌রিকাঘা‌তে এক বড় ভাই নিহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার সকাল ১০টার দি‌কে ওই ইউনিয়নের ৪ নং ওয়‌া‌র্ডের কচুজুম নামক পাহা‌ড়ি এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

স্থানীয়রা জানায়, উপ‌জেলার সাধনপুর ইউনিয়‌নের ৪ নং ওয়া‌র্ডের কচুজুম পাহা‌ড়ি এলাকার ইছাইয়ার ছে‌লে এমরান ও আমজাদের ম‌ধ্যে ঘ‌রের বিদ‌্যুৎবিল বেশি আসা নি‌য়ে কথা কাটাকা‌টি হয়। এ ‌আমজাদ গালাগাল শুরু করলে প্রতিবাদ ক‌রে তার বড় ভাই এমরান। এর জের ধ‌রে এমরানকে ছুরিকাঘাত করে আমজাদ। স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে পাশ্ববর্তী আনোয়ারা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প‌থে তার মৃত‌্যু ঘ‌টে। 

বাঁশখালী থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন ব‌লেন, 'খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌ল প‌রিদর্শন ক‌রে‌ছে। লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য চ‌ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠানো হয়ে‌ছে। এ ব‌্যাপা‌রে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে।'


আরও পড়ুন

×