ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মমেক হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩৪

মমেক হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩৪
×

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। ছবি: সমকাল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১২:৪৭ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১২:৫৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৭ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রকোপে হাসপাতালটিতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩৪ জনে।

মৃত শিশু ৮ মাস বয়সী ইসরাত ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামের শাহ আলমের কন্যা। গত ১৭ মে বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সনদে হামের পাশাপাশি নিউমোনিয়া ও রেসপিরেটরি ফেইলিউর উল্লেখ করা হয়েছে।

হাসপাতালের দৈনিক হাম ইউনিটের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত হাম আইসোলেশন ওয়ার্ডে ১০৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছেন।

সার্বিক পরিস্থিতি এবং চিকিৎসাসেবা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শিশুদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। শিশুদের হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে নিয়ে আসার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন

×