ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
×

প্রতীকী ছবি

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ২১:৩৯

কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে আমির হামজা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চন্দনপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা ওই এলাকার ফারুক হোসেনের ছেলে।

জানা গেছে, গোসল করার সময় অসাবধানতাবশত নদীর পানিতে তলিয়ে যায় আমির হামজা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান জানান, হাসপাতালে আনার সময় কিশোরটির নাক ও মুখ দিয়ে রক্তমিশ্রিত ফেনা বের হচ্ছিল, যা পানিতে ডুবে শ্বাসতন্ত্রের গুরুতর জটিলতার লক্ষণ হতে পারে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দায়িত্বরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াছমিন প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

আরও পড়ুন

×