ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া এখন আরও সহজ ও হাতের মুঠোয়

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া এখন আরও সহজ ও হাতের মুঠোয়
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৯ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১০

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে মালয়েশিয়া। আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা, তুলনামূলক সাশ্রয়ী খরচ, বহুজাতিক পরিবেশ এবং ক্রেডিট ট্রান্সফার বা ডুয়েল ডিগ্রির সুবিধা থাকায় প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দেশটিতে পাড়ি জমাচ্ছেন। 

তবে সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন, কাগজপত্র প্রস্তুত, আবেদন প্রক্রিয়া এবং ভিসা সংক্রান্ত জটিলতায় অনেকেই ভোগান্তিতে পড়েন।

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে বিজনেস, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, হসপিটালিটি, হেলথ সায়েন্সসহ বহু যুগোপযোগী বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এছাড়া মালয়েশিয়ায় পড়াশোনাকালীন শিক্ষার্থীরা চাইলে ডুয়েল ডিগ্রি কিংবা ক্রেডিট ট্রান্সফার সুবিধার মাধ্যমে পশ্চিমা বিশ্বের বিভিন্ন উন্নত দেশে যাওয়ার সুযোগও নিতে পারেন।

বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীর রেজাল্ট, আগ্রহ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও আর্থিক বাজেটের সমন্বয় করে সঠিক কোর্স বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় সঠিক তথ্যের অভাবে আবেদনে বিলম্ব হয় বা ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দেয়।  

এই প্রেক্ষাপটে এমএমএস গ্লোবাল সার্ভিসেস (MMS Global Services) শুরু থেকেই প্রতিটি শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে কাউন্সেলিং, সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন, আবেদনপত্র প্রস্তুত ও ভিসা প্রসেসিংসহ সার্বিক আনুষ্ঠানিকতায় সহায়তা দিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাহমুদ মুসা সৈয়দ বলেন, “বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্তটি শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। শুধু একটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়াই শেষ কথা নয়; শিক্ষার্থীর যোগ্যতা, আগ্রহ ও বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। আমরা কাজের স্বচ্ছতাকে  সর্বোচ্চ প্রাধান্য দিই, যেন প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাসের সঙ্গে তাদের উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারে।”

শিক্ষার্থীদের তথ্যসেবা আরও সহজ ও ডিজিটাল করতে প্রতিষ্ঠানটি চালু করেছে ‘এমএমএস এডু অ্যাসিস্ট’ নামের একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, প্রোগ্রাম ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত যাচাইকৃত তথ্য সহজে জানতে পারছেন।

আরও পড়ুন

×