ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অভিযোগ কুরুচিপূর্ণ কনটেন্টের, গ্রেপ্তার রাজনৈতিক মামলায়

অভিযোগ কুরুচিপূর্ণ কনটেন্টের, গ্রেপ্তার রাজনৈতিক মামলায়
×

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০১

কুষ্টিয়ার কুমারখালীতে কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরির অভিযোগে আটক স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে শহরতলির গড়াই সেতু এলাকা থেকে আটক করা হয়। গতকাল বুধবার বিকেলে ২০২৪ সালের একটি বিস্ফোরক আইনের মামলায় তাঁকে আদালতে পাঠায় পুলিশ। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার রাকিবুল আলম মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর তিনি কনটেন্ট তৈরি করে ফেসবুকে নিয়মিত প্রকাশ করতেন। তাঁর বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে মঙ্গলবার ইউএনও ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন এনসিপি নেতাকর্মীরা। 
এ বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের ঘটনায় মামুনের সক্রিয় ভূমিকায় ছিল। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করে গতকাল বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন

×