ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মামুনের মাথায় নির্বাচনের আনারস!

মামুনের মাথায় নির্বাচনের আনারস!
×

মাথার চুল কাটিয়ে আনারস প্রতীক অঙ্কন করেছেন মামুন- সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১ | ০৭:০৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ | ০৭:১৯

নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রম কিছু করতে কুমিল্লার চৌদ্দগ্রামে এবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থক মাথার চুল কাটিয়ে অঙ্কন করেছেন আনারস প্রতীক। ওই সমর্থকের নাম মামুনুর রশীদ ওরফে মামুন। কিন্তু এলাকায় তিনি এখন পরিচিত ‘আনারস মামুন’ নামে।

এদিকে মঙ্গলবার সুষ্ঠু নির্বাচনের দাবিতে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অন্য সব নেতা, কর্মী-সমর্থকদের মাঝে আনারস মামুনও আসেন। তখন তার দিকেই সবার দৃষ্টি ছিল। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরই মধ্যে মামুনের চুলের কাটিং ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নসহ ১০ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। চিওরা ইউনিয়নে স্বতন্ত্র পদের প্রার্থী হওয়া আবু তাহেরের নির্বাচনী প্রতীক আনারস। মামুন ওই প্রার্থীর আনারস প্রতীক মাথায় অঙ্কন করেছেন। এ জন্য সেলুনে গিয়ে তাকে ব্যয় করতে হয়েছে ১২০০ টাকা। মামুন যখন রাস্তায় প্রচারণায় বের হন তখন সবার দৃষ্টি থাকে তার দিকে।

এ বিষয়ে মামুন সাংবাদিকদের বলেন, সাবেক দুই বারের চেয়ারম্যান আবু তাহেরকে ভালবাসেন বলে আনারস প্রতীকের পক্ষ প্রচারণা চালতে এ অভিনব পন্থা বেছে নিয়েছেন তিনি।

আরও পড়ুন

×