ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৬:৪৭ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ০৭:০৫

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন খুরশীদ আলম।

বিতর্কের মুখে পদত্যাগ করা অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ব্যর্থতার পাশাপাশি কেনাকাটায় নজিরবিহীন দুর্নীতির কারণে ডা. আবুল কালাম আজাদ সমালোচিত হচ্ছিলেন। এসব নিয়ে তীব্র বিতর্ক ও বিরূপ পরিস্থিতির মুখে আবুল কালাম আজাদ গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার তার পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আদেশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।  


আরও পড়ুন

×